শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : ২০১৯-২০২০ সালের জন্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
সব পর্যায়ের সিনিয়র সচিব ও সচিবদের মধ্য থেকে তাকে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০২০ এর জন্য সিনিয়র সচিব ও সচিবদের মধ্য থেকে আবু হেনা মো. রহমাতুল মুনিমকে নির্বাচিত করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর