শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

জুতার ২ ব্র্যান্ডে ব্র্যাক ব্যাংকের ক্যাশব্যাক অফার

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের দুটি জনপ্রিয় জুতার ব্র্যান্ডের সঙ্গে ভিসা ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য ক্যাশব্যাক অফার দিচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

‘অ্যাপেক্স’ ও ‘বাটা’ ব্র্যান্ডের অনলাইন শপ থেকে ভিসা ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

রোববার (১২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১২ জুলাই চালু হওয়া এই ক্যাম্পেইনের ক্যাশব্যাক অফারটি চলবে ঈদুল আজহা পর্যন্ত। কেবলমাত্র অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাস মহামারির সময়ে গ্রাহকদের স্টোরে যাওয়া এড়াতে অফারটি উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

একজন গ্রাহক যতবার চাইবেন, ততবার অনলাইনে কেনাকাটা করে অফারটি উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইন শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ক্যাশব্যাকের অর্থ কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে জমা হবে।

সাপ্লিমেন্টারি কার্ড হোল্ডারদের জন্যও অফারটি প্রযোজ্য। তবে প্রাইমারি ও সাপ্লিমেন্টারি কার্ড থেকে লেনদেনে এক হাজার টাকার সম্মিলিত ক্যাশব্যাক লিমিট প্রযোজ্য হবে।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com