শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ডিএনসিসি এলাকায় বসবে ৬টি পশুর হাট

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ছয়টি পশুর হাট বসবে। এসবের মধ্যে একটি স্থায়ী এবং পাঁচটি অস্থায়ী হাট।

গাবতলীতে স্থায়ী হাট বসবে। অস্থায়ী হাটগুলো বসবে উত্তরার ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ ভবন পর্যন্ত খালি জায়গায়, কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গায়, ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গায়, ভাটারায় (সাইদনগর) এবং উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গায়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ই-কমার্স অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সহায়তায় অনলাইনে পশু কিনে কোরবানি করে মাংস প্রক্রিয়াকরণ এবং বাসায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com