শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনারবাংলা ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে।

বুধবার (১৫ জুলাই) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ আগামী ২৫ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ারপ্রত মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা।

আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ০২ পয়সা।

২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ১৮ টাকা ৫৬ পয়সা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com