শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকের উদ্যোগে ওয়েব সেমিনার অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন শীর্ষক ওয়েব সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত সেমিনারে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

সেমিনারে আলোচক হিসাবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার ও কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী।
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে সেমিনারে ব্যাংকের লোকাল অফিস, ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখা, গুলশান কর্পোরেট শাখা, হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখা, নওয়াবপুর রোড কর্পোরেট শাখা, রমনা কর্পোরেট শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশ নেন।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com