শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : পুঁজিবাজারে ব্যাংকখাতে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রথম ইস্যু করা ২০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড মেয়াদ শেষ হওয়ার আগেই অবসায়ন করতে চায়।
রোববার (১৯ জুলাই) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় বন্ডটি দ্রুত অবসায়নের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে যমুনা ব্যাংক ট্রাস্ট ডিড অনুযায়ী নির্ধারিত শর্ত মেনে বন্ডটির সম্পূর্ণ ব্যবহার করে এর দ্রুত অবসায়ন চায়। ব্যাংকটি আগামী ২৮ জুলাই, ২০২০ বন্ডের দ্রুত অবসায়নের (আর্লি রিডামপশন) তারিখ নির্ধারণ করেছে।
এর আগে ২০১৪ সালের ২৯ অক্টোবর বিএসইসি ব্যাংকটির ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন করে। নিয়ম অনুযায়ী বন্ডটি ৭ বছর পর পূর্ণ অবসায়ন হওয়ার কথা রয়েছে। তবে যমুনা ব্যাংক এক বছর আগেই বন্ডটি অবসায়ন করতে চায়।
নগরকন্ঠ.কম /এআর