শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ২০২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহ থেকে ৫৭ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহজুড়ে ৭৭ প্রতিষ্ঠানের ৬ কোটি ২৯ লাখ ৬০ হাজার ৩৩৯টি শেয়ার ৪০৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২০২ কোটি ৩৩ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ৫৮ কোম্পানির ৩ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৯৫৯টি শেয়ার ১৪২ বার হাত বদলের মাধ্যমে ১৪৪ কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহে ব্যবধানে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন ৫৭ কোটি ৬২ লাখ ৯১ হাজার টাকা বা ৩৯.৮২ শতাংশ বেড়েছে।
সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি অর্থাৎ ৪৯ কোটি ৭৪ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ কোটি ৩২ লাখ ১৩ হাজার টাকার খুলনা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৩০ কোটি ৫১ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের।
এছাড়া ব্যাংক এশিয়ার ২ কোটি ৪২ লাখ ৩৯ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১১ কোটি ৬১ লাখ ৭৯ হাজার টাকার, বিএসআরএম স্টিলের ৫ লাখ ৫৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ২ কোটি ৬৯ লাখ ১৭ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৭৬ লাখ ৮২ হাজার টাকার, ফাইন ফুডের ১৫ লাখ ৭৬ হাজার টাকার ও গ্রামীণফোনের ২ কোটি ৩ লাখ ৩২ হাজার টাকা লেনদেন হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর