বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : বছরের প্রথমার্ধে এক্সিম ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষে অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট অনুষ্ঠিত সম্মেলনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পরিচালনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির, শাহ্ মো. আব্দুল বারী এবং শেখ বশিরুল ইসলাম।

সম্মেলনে নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত হন এক্সিম ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও আঞ্চলিক ব্যবস্থাপকগণ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. হায়দার আলী মিয়া ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক সম্ভাবনা ও প্রতিকুলতা নিয়ে আলোচনা করেন এবং করোনাকালীন উদ্ভূত পরিস্থিতিতে কিভাবে কাঙ্খিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ব্যবস্থাপকদের ব্যবসার নতুন নতুন খাত উদ্ভাবনের জন্য পরামর্শ দেন এবং সকলকে স্ব্যাস্থবিধি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় দিক নির্দেশনা প্রদান করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com