বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

এবার স্বর্ণের দাম কমল ভরিতে দেড় হাজার টাকা

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : ভরিতে আরও দেড় হাজার টাকা কমল স্বর্ণের দাম। এর ফলে ২২ ক্যারটের (ভালো মানের) প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭২ হাজার ২৫৮ টাকা। শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ শনিবার থেকে এ দাম কার্যকর হবে। বাজুস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে গত ৭ মাসে ভরিতে ১৭ হাজার টাকা বেড়েছিল স্বর্ণের দাম। তবে সর্বশেষ গত ১২ আগস্ট ভরিতে সাড়ে ৩ হাজার টাকা কমানো হয়। অন্যদিকে দুবাইয়ের বাজারে শুক্রবার ২২ ক্যারটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ৫৯ দশমিক ৮৩ ডলার। এ হিসাবে দেশীয় মুদ্রায় প্রতি ভরির দাম পড়ে ৫৯ হাজার ৩১৭ টাকা। দাম কমার পরও বাংলাদেশের সঙ্গে ভরিতে পার্থক্য প্রায় ১৩ হাজার টাকা।

নতুন মূল্য অনুযায়ী, দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ২৫৮ টাকা। শুক্রবার এর দাম ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৭০ হাজার ৫৬২ থেকে কমে ৬৯ হাজার ১০৯ টাকায় বিক্রি হবে। ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৬১ হাজার ৮১৯ টাকা থেকে ৬০ হাজার ৩৬১ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির নতুন দাম ৫০ হাজার ৩৮ টাকা। শুক্রবার এর দাম ছিল ৫১ হাজার ৪৯৬ টাকা। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। আগের দাম অনুসারে প্রতি ভরি রুপা ৯৩৩ টাকায় বিক্রি হবে। তবে একজন ক্রেতা কোনো জুয়েলারি দোকান থেকে স্বর্ণের অলঙ্কার কিনতে চাইলে তাকে ভ্যাট ও মজুরি দিতে হয়।

জানা গেছে, মানভেদে দেশে ৪ ধরনের সোনা বিক্রি হয়। এর মধ্যে ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে। আর পুরনো স্বর্ণালঙ্কার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির স্বর্ণ। এক্ষেত্রে বিশুদ্ধ স্বর্ণের পরিমাণ নির্দিষ্ট করা নেই।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com