বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রংপুর সিটি করপোরেশনকে ব্র্যাক ব্যাংকের সুরক্ষা সরঞ্জাম উপহার

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : রংপুর সিটি করপোরেশনকে কভিড-১৯ মোকাবিলায় সহায়তা করার লক্ষ্যে সুরক্ষা সরঞ্জাম উপহার দিয়েছে ব্র্যাক ব্যাংক।

সোমবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর সিটি মেয়র মোস্তফিজার রহমান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠান শেষে ব্যাংকের রংপুর অঞ্চলের কর্মকর্তারা মেয়র কার্যালয়ে নিরাপত্তার সরঞ্জাম হস্তান্তর করেন। সরঞ্জামের মধ্যে রয়েছে পুনরায় ব্যবহারযোগ্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং জীবাণুনাশক স্প্রে মেশিন।

মোস্তাফিজার রহমান বলেন, মহামারি পরিস্থিতি শুরুর পর থেকেই রংপুর সিটি করপোরেশন তার সেবা অব্যাহত রাখতে এবং নাগরিক ও কর্মচারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করেছে। ব্র্যাক ব্যাংক আমাদের অনেক দিনের সহযোগী এবং এর আগেও অনেকবার আমাদের সহায়তা দিয়েছে। তাদের কাছ থেকে সমর্থন পেয়ে আমি আনন্দিত।

সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ব্র্যাক ব্যাংক সবসময়ই তার কর্মী এবং গ্রাহকদের স্বাস্থ্য ও সুরক্ষার ব্যাপারে সচেতন। বিশেষ করে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে আমরা এ ব্যাপারে আরও আন্তরিক থেকেছি।

ভার্চুয়াল ইভেন্টে ব্র্যাক ব্যাংকের হেড অফ এসএমই সৈয়দ আবদুল মোমেন এবং হেড অফ ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাকও যুক্ত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com