বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ভ্যাটের অনিয়ম বন্ধ করতেই ইএফডি চালু’

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : ভ্যাটের অনিয়ম বন্ধ করতেই ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালু হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

মঙ্গলবার (২৫ আগস্ট) এনবিআরের প্রধান কার্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে ইএফডি’র উদ্বোধনকালে এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভ্যাটের অনিয়ম বন্ধ করতেই ইএফডি চালু করা হচ্ছে। ইএফডি ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাজস্ব আহরণ ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। এরফলে কথিত হয়রানি দূর হবে ও রাজস্ব আহরণের ব্যয় ও ব্যবসায়িক খরচ কমবে। কর পরিহারের সুযোগ থাকবে না। রাজস্ব আদায়ে গতি আশার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান অটোমেশনের আওতায় আসবে।’

তিনি বলেন, ‘ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সারা পাওয়া যাবে আশা করছি। আস্থার জায়গা তৈরি করতে পারবো। প্রাথমিকভাবে ১০০ মেশিন বসানো হচ্ছে। পর্যায়ক্রমে আগামী তিন মাসের মধ্যে এক হাজার ইএফডি মেশিন বসানো হবে। আগামী জুনের মধ্যে এক লাখ ইএফডি মেশিন বসানো হবে।’

ভ্যাটদাতাদের পুরস্কৃত করার বিষয়টি উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভোক্তার টেলিফোন নম্বর আমাদের কাছে সংরক্ষিত থাকবে। নির্দিষ্ট সময় শেষে লাটারির মাধ্যমে নির্বাচিত ভোক্তাকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে ঢাকায় ৮০টি ও চট্টগ্রামে ২০টি ইএফডি স্থাপন হয়েছে।

এসময় ভার্চুয়ালভাবে সংযুক্ত ছিলেন কম্পট্রোলার অ‌্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমসহ ব্যবসায়ী সংগঠনের নেতারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com