বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ব্রডব্যান্ড ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : চলতি অর্থবছরে ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে অতিরিক্ত যে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট নির্ধারণ করা হয়েছিল তা প্রত্যাহার করেছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন মঙ্গলবার জারি করা হয়।

প্রজ্ঞাপনে ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল ক্যাবল (আইটিসি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) সেবার ক্ষেত্রে ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ১২৬ ধারার ১নং উপধারার ক্ষমতাবলে সরকার আইটিসি, আইআইজি ও এনটিটিএন সেবার ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন করা থেকে অব্যাহতি দেয়া হল।

সরকারের এই সিদ্ধান্তের ফলে ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট এবং ভ্যালু চেইনের অন্যান্য (আইটিসি, আইআইজি ও এনটিটিএন) খাতে ১৫ শতাংশ ভ্যাট নিয়ে গ্রাহকদের ইন্টারনেট সেবা না পাওয়ার যে শঙ্কা বা জটিলতা তৈরি হয়েছিল- তার অবসান ঘটল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com