বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাংলাদেশকে ৫০ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশকে ৫৯০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ হাজার কোটি টাকা) ঋণ সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। আগামী তিন বছরের জন্য এ ঋণ দেবে সংস্থাটি।

বৃহস্পতিবার এডিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২১-২৩ মেয়াদে কান্ট্রি অপারেশনস বিজনেস প্ল্যানের আওতায় এই অর্থ দেয়ার পাশাপাশি যদি অর্থ সংস্থান করা সম্ভব হয়, তাহলে আরও ৫২০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার কোটি টাকা) স্ট্যান্ডবাই প্রকল্প সহায়তা দেয়া হবে বাংলাদেশকে।

যেসব প্রকল্পের জন্য ঋণ পাচ্ছে বাংলাদেশ, সেগুলো হচ্ছে- স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রোগ্রাম, জলবায়ু এবং দুর্যোগ ঝুঁকি প্রকল্প, কৃষি উৎপাদন উন্নয়ন প্রকল্প, কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধি প্রকল্প, স্টার্টআপ ভেঞ্জার ক্যাপিটাল ফান্ড, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন প্রোগ্রাম, কয়েকটি শিক্ষা প্রকল্প, কয়েকটি জ্বালানি প্রকল্প, ঢাকা-সিলেট রোড প্রকল্প, চট্টগ্রাম পানি সরবরাহ প্রকল্প, সাসেক আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্প, কয়েকটি রেল প্রকল্প, ধীরাশরাম ইনল্যান্ড কনটেইনার ডিপো প্রকল্প এবং রোড সেফটি প্রকল্প।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহান প্রকাশ বলেন, কোভিড-১৯ মহামারীর জন্য বাংলাদেশের সহযোগিতা বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্য সামাজিক সুরক্ষা, দ্রুত অর্থনীতি পুনরুদ্ধার, ও ইনক্লুসিভ প্রবৃদ্ধির জন্য এই সহায়তা দেয়া হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com