বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

করোনার মধ্যেই অতীতের সব রেকর্ড ভেঙে দিল রিজার্ভ

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ আরেকটি নতুন মাইলফলক অতিক্রম করেছে। মঙ্গলবার রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় তিন হাজার ৯০০ কোটি টাকা) ছাড়িয়েছে। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

মঙ্গলবারের কর্মদিবসের শুরুতেই রিজার্ভের পরিমাণ ছিল ৩৯.৪০ বিলিয়ন ডলার। প্রতি মাসে চার বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে এই রিজার্ভ দিয়ে প্রায় ১০ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রফতানি আয় বাড়ার পাশাপাশি জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ৩০ কোটি ডলার যোগ হওয়ায় রিজার্ভ এই নতুন মাইলফলকে পৌঁছায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, প্রবাসীরা চলতি আগস্ট মাসের ২৭ দিনে ১৭২ কোটি ৫৮ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। যা গেল বছরের পুরো আগস্ট মাসে এসেছিল ১৪৪ কোটি ৪৭ লাখ ডলার।

প্রবাসীরা গত জুলাইয়ে ২৬০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন দেশে। বাংলাদেশের ইতিহাসে এর আগে এক মাসে এত রেমিটেন্স কখনো আসেনি। এর আগে এক মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল গত জুনে। ওই মাসে ১৮৩ কোটি ৩০ লাখ ডলার রেমিটেন্স এসেছিল।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com