বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

Sonali eSheba’র মাধ্যমে অনলাইনে ই-পাসপোর্ট ফি আদায় কার্যক্রম উদ্বোধন

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : এখন থেকে ঘরে বসেই নাগরিকরা সোনালী ব্যাংক লিমিটেডের নিজস্ব মোবাইল অ্যাপস Sonali eSheba (সোনালী ই-সেবা) এর মাধ্যমে অনলাইনে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন।

১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেবার উদ্বোধন করেন। সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, এবনুজ জাহান, জাহিদুল হক, মো. ওয়ালিউল্লাহ এবং প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সোনালী ই-সেবার মাধ্যমে একাউন্ট ওপেন করা, ট্রাভেল ট্যাক্স, বুয়েটে ফি, একাদশ শ্রেণীর ভর্তি ফি প্রদানসহ ব্যাংক প্রদত্ত অন্যান্য পরিসেবাগুলো গ্রহণ করতে পারবেন।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com