বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দুই পরিচালককে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিএসইসির ৭৩৮তম কমিশন সভায় এ জরিমানা করা হয়।
যাদেরকে জরিমানা করা হয়েছে তারা হলেন- ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ও পরিচালক এম এ খালেক ও তার স্ত্রী পরিচালক রুবাইয়াত খালেদ।
জানা গেছে, পূর্ব ঘোষণা ছাড়াই ফারইস্ট ফাইন্যান্সের চেয়ারম্যান ও পরিচালক এম এ খালেক ৩২ লাখ ৮১ হাজার ২৬৬টি এবং তার স্ত্রী কোম্পানির পরিচালক রুবাইয়াত খালেদ ২৬ হাজার ৭৭৭টি শেয়ার নিষিদ্ধ সময়ে বিক্রি করেছেন। একইসঙ্গে শেয়ার কেনাবেচা সংক্রান্ত কর পরিশোধ করেননি। এর মাধ্যমে তারা বিএসইসি ও ডিএসইর সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছেন। যে কারণে এম এ খালেককে ১০ লাখ টাকা এবং রুবাইয়াত খালেদকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি কমিশন।
জরিমানা আদায় না হওয়া পর্যন্ত তাদের বিও হিসাব জব্দ রাখা হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
নগর কন্ঠ.কম/এআর