বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বস্ত্র অধিদফতরের নিবন্ধন ছাড়া ব্যাংক ঋণ নয়

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : বস্ত্র অধিদফতরের নিবন্ধন না থাকলে কোনো বস্ত্রশিল্প প্রতিষ্ঠানকে ব্যাংক ঋণ দেয়া যাবে না। একই সঙ্গে অন্য ধরনের ব্যাংকিং সেবাও দেয়া যাবে না।

কোনো বস্ত্রশিল্প প্রতিষ্ঠানকে ব্যাংকিং সেবা দেয়ার ক্ষেত্রে বস্ত্র অধিদফতরের নিবন্ধন আছে কি না, সে বিষয়টি ব্যাংকগুলোতে নিশ্চিত হতে হবে। এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বস্ত্র আইন-২০১৮ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। এই আইন অনুযায়ী অধিদফতরের নিবন্ধন ছাড়া কোনো বস্ত্রশিল্প পরিচালনা করা যাবে না। ফলে এখন থেকে বস্ত্রশিল্প পরিচালনা করতে হলে অধিদফতর থেকে নিবন্ধন নিতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, কতিপয় বায়িং হাউসসহ অন্যান্য বস্ত্রশিল্প প্রতিষ্ঠান বস্ত্র অধিদফতরের নিবন্ধন ছাড়াই বেআইনিভাবে ব্যবসা পরিচালনা করে আসছে।

তারা আন্তর্জাতিক বাজারে নানাভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে আভিযোগ পাওয়া যাচ্ছে। বস্ত্র অধিদফতরের নিবন্ধন না থাকায় ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

বস্ত্র আইনে কোনো ধরনের শিল্পপ্রতিষ্ঠান বস্ত্র অধিদফতরের নিবন্ধন ছাড়া ব্যবসা করতে পারবে না, এর একটি তালিকাও দেয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়, দেশের বস্ত্র খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, দেশের মানুষের বস্ত্রের চাহিদা পূরণ করে রফতানি বাড়ানোর জন্য বস্ত্র আইন প্রণয়ন করা হয়েছে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com