বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ব্লক মার্কেটে সাউথইস্ট ব্যাংকের সবচেয়ে বেশি লেনদেন

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রোববার (০৬ সেপ্টেম্বর) ১৯ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাউথইস্ট ব্যাংকের। কোম্পানিটির ৪ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর ব্লক মার্কেটের লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেডের। কোম্পানিটির ২ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে। এছাড়া ২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লাফার্জ হোলসিম।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানির মধ্যে একমি ল্যাবরেটরিজের ৫৬ লাখ ৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার টাকার, ইসলামী ব্যাংকের ১ কোটি ২৭ লাখ টাকার, এনসিসি ব্যাংকের ৬৯ লাখ ২৬ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬ লাখ ৮২ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ লাখ ৩১ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৬ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৫ লাখ ৮২ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৯৬ লাখ ৮৮ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৮ লাখ ৩৩ হাজার টাকার, সি পার্ল বিচের ১০ লাখ ৬৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৩৬ লাখ ২৯ হাজার টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৩০ হাজার টাকার, কে অ্যান্ড কিউয়ের ৭৩ লাখ ৭২ হাজার টাকার, জিকিউ বলপেনের ২৩ লাখ ৬৬ হাজার টাকার, ডিবিএইচের ১০ লাখ ৩৫ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৬ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com