বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সিলেটে পেঁয়াজের ঝাঁজ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিলেটের বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ টাকা বেড়েছে নিত্য প্রয়োজনীয় এ মশলার দাম।

ব্যবসায়ীদের দাবি, আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেওয়ার কারণেই দাম বাড়ছে দেশি পেঁয়াজেরও। এ কারণে বেকায়দায় পড়েছেন ভোক্তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নগরের বিভিন্ন বাজারে বাজার ঘুরে দেখা গেছে, দেশি ও আমদানি করা সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে। দশদিন আগে খুচরা বাজারে আমদানি করা পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৫০ টাকা দরে। আর বুধবার সকালে আমদানি করা পেঁয়াজ ৫০ টাকা এবং দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বন্দরবাজারে খুচরা বিক্রেতা সাদিকুর রহমান বলেন, ‘পাইকারি বাজারে পিঁয়াজের দাম বাড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। কালিঘাটের পাইকারি বাজার থেকে আমদানি করা পেঁয়াজ ৪১ থেকে ৪৫ টাকায় কিনতে হচ্ছে। এ কারণে আমরা ৪৮ থেকে ৫০ টাকায় পিঁয়াজ বিক্রি করছি।’

এদিকে, পেঁয়াজের দাম বাড়ায় অনেকটা বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। লামাপাড়ার স্বপন নামের এক রিকশাচালক পেঁয়াজের দাম প্রসঙ্গে বলেন, ‘পেঁয়াজের দাম বাড়ায় হিসেবে টান পড়েছে। এমনিতে করোনার কারণে আয় কম। তার ওপর পেঁয়াজসহ নিত্য পণ্যের দাম বাড়তির দিকে রয়েছে। এ অবস্থায় পেঁয়াজের দাম আরও বাড়লে গত বছরের মতো এবারও পেঁয়াজ খাওয়া বাদ দিয়ে দিতে হবে।’

সিলেটের প্রধান পাইকারি বাজার কালিঘাটের আড়তদার মেসার্স চুনু মিয়া অ‌্যান্ড সন্স এর স্বত্বাধিকারী চুনু মিয়া বলেন, ‘আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেওয়ার কারণে পেঁয়াজের দাম বাড়ছে। পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪১ টাকায়। তাই আমাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।’

এ বাজারের আরেক আড়তদার শরিফ বলেন, ‘পেঁয়াজ সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়ছে। তবে পাইকারি বাজারে আমদানি বাড়লে পিঁয়াজের দর কমে যাবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com