বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পুঁজিবাজারে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের দুই স্টক এক্সচেঞ্জে বুধবার (৯ সেপ্টেম্বর) সূচকের পাশাপাশি লেনদেন কমেছে। তবে ডিএসইতে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ কোটি ৯৭ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৯০ কোটি ১৫ লাখ টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭১ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএস ৩০ সূচক ৭ দশমিক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৭২৬ দশমিক ৯০ পয়েন্টে, ডিএসইএস শরীয়াহ সূচক ৩ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১ হাজার ১৪৬ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে বুধবার লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে ১৬৫টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার ও ইউনিটের দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৭ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১৪ হাজার ২০১ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ২ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৬ দশমিক ২০ পয়েন্টে, সিএসইএক্স সূচক ১৭ দশমিক ৩৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫৫৩ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে ১১৯টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার ও ইউনিটের দর। এদিন টাকার পরিমাণে সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ২২ লাখ টাকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com