বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সোনার দাম ভরিতে বেড়েছে ১৭৫০ টাকা

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন দর কার্যকর হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে মার্কির ডলারের প্রাধান্য খর্ব, তেলের দরপতন ও নানাবিধ জটিল অর্থনৈতিক সমীকরণের মাঝে গত ১৩ ও ২১ আগস্ট দুই দফায় সোনার দাম কমানো হলেও বর্তমানে দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করেছে।

নতুন দর অনুযায়ী ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬২ হাজার ১১১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা বহাল রাখা হয়েছে।

গত ১৩ ও ২১ আগস্ট সোনার দাম কমিয়েছিল বাজুস। সর্বশেষ দাম অনুযায়ী, আজকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭২ হাজার ২৫৮ টাকা। ২১ ক্যারেটের সোনা ৬৯ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬০ হাজার ৩৬১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫০ হাজার ৩৯ টাকায় বিক্রি হচ্ছে।

চার দফায় বেড়ে গত ৫ আগস্ট প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৭৭ হাজার টাকা ছাড়িয়েছিল। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com