বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিএসটিআই’র লাইসেন্স ছাড়াই অনলাইনে পণ্য বিক্রি

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : সামাজিকযোগাযোগ মাধ্যম ও অনলাইনে প্রতারণার মাধ্যমে খাদ্য ও কসমেটিক পণ্য বিক্রি করায় মিরপুরের নিউশপ বিডি ডট কম এবং কনজ্যুমার সুপার শপকে দেড় লাখ টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিএসটিআই’র গুণগতমান যাচাই ও মানচিহ্ন ছাড়া বিভিন্ন ভোক্তার সঙ্গে প্রতারণার মাধ্যমে পণ্য বিক্রি করায় তাদের বিরুদ্ধে এ জরিমানা করা হয়।

বিএসটিআই’র গুণগতমান যাচাই ও মানচিহ্ন ছাড়া বিভিন্ন ভোক্তার সঙ্গে প্রতারণার মাধ্যমে কসমেটিক পণ্য-ডেক্স ম্যাজিক ব্রান্ডের শ্যাম্পু সরবরাহের দায়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী নিউশপ বিডি ডট কম এর মালিক মো. রেজওয়ান সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ লাখ ১০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

একইদিনে আরেকটি অনলাইন শপিং সেন্টার কনজ্যুমার সুপার শপকে বিএসটিআই’র গুণগতমান যাচাই ও মানচিহ্ন ছাড়া বিভিন্ন ভোক্তার সঙ্গে প্রতারণার মাধ্যমে বিভিন্ন গুড়ো দুধ, চকলেট, শ্যাম্পুসহ অন্যান্য পণ্য সরবরাহের দায়ে ১ লাখ টাকা জরিমানা ও আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন ও রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com