বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ইসলামী ব্যাংক ঢাকা ইস্ট জোনের ওয়েবিনার অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইস্ট জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ওয়েবিনারে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ। ঢাকা ইস্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে ওয়েবিনারে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শাসসুল হুদা ও মো. শামসুদ্দোহা। ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকিং কোনো কল্পনা বা তাত্ত্বিক কথা নয়। বরং বিশ্বের এক সফল বাস্তবতা। বর্তমান বিশ্বে ইসলামী ব্যাংকিং সর্বাধুনিক আর্থিক সেবা দিয়ে যাচ্ছে।

মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংকিং শরী‘আহ্ নীতির সঙ্গে আপস না করে একটি সার্বজনীন ব্যাংকিং ব্যবস্থা। ইসলামী ব্যাংকিং হালাল গ্রহণ ও হারাম বর্জনের ব্রান্ড ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com