বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মঙ্গলবার একনেকে উঠছে চার প্রকল্প

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পসহ চারটি প্রকল্প আগামী একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্পগুলো উপস্থাপন করা হবে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সামনে। পরে তিনি এগুলোর অনুমোদন দেবেন। ভার্চুয়াল মিটিংয়ে গণভবন থেকে বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনা কমিশন সূত্র থেকে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্পটি একনেক সভায় উপস্থাপন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২০২ কোটি টাকা৷ চলতি সময় থেকে ২০২৪ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে মৎস্য অধিদপ্তর। এ প্রকল্পের আওতায় ৩৯২টি দেশীয় প্রজাতির মাছ চাষ প্রদর্শনী করা হবে। ১১০ ধানক্ষেতে মাছচাষ প্রদর্শনী ও ৩৯১ পেনে মাছ চাষ প্রদর্শনী স্থাপন করা হবে।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটির ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হবে মঙ্গলবারের একনেক সভায়। এর আগে এ প্রকল্পের মূল ব্যয় ছিল ৭০ কোটি ৩২ লাখ টাকা। এখন মোট ব্যয় বেড়ে দাঁড়াবে ২৩৯ কোটি টাকা। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের ডিসেম্বরে। কিন্তু নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ হয়নি। এ অবস্থায় ফের প্রকল্পটির মেয়াদ বেড়ে দাঁড়াচ্ছে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত।

এছাড়া একনেক সভায় ‘আরবান রেজিলিয়েন্স ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প একনেক সভায় উপস্থাপন করা হবে।

অন্যদিকে ব্যয় ৫০ কোটি টাকার কম হওয়ায় তিনটি প্রকল্প একনেক সভায় অবহিত করা হবে।  ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটি অ্যাপ্লাই বায়োইঞ্জিনিয়ারিং গবেষণা ইনকিউবিউটর স্থাপন, বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং বিদ্যমান জেলা সুইমিংপুলের উন্নয়ন ও মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মহিলা প্রশিক্ষণ কেন্দ্র এবং হোটেল নির্মাণ প্রকল্প একনেকে উপস্থাপন করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com