বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সীমান্তে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ কাল থেকে দেশে ঢুকবে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শর্ত সাপেক্ষে আগামী কাল বুধবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করবে ভারতীয় পেঁয়াজ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

হারুন উর রশিদ জানান, পূর্বের খোলা ঋণপত্রের বিপরিতে সীমান্তের ওপারে আটকে পড়া পেঁয়াজ বোঝাই ট্রাকের এক্সপোর্টের অনুমতি মিলেছে। এছাড়াও বাংলাদেশে সময় মতো প্রবেশ করতে না পারা পেঁয়াজ বোঝাই ট্রাকও বাংলাদেশে প্রবেশ করতে পারবে।

ভারতের দিল্লিতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি পর্যায়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে জানিয়েছেন দেশের পেঁয়াজ আমদানিকারকরা।

আমদানিকারকরা জানান, হিলি স্থলবন্দরের সীমান্তের ওপারে প্রায় দুই শতাধিক ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com