বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সাউথইস্ট ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৭.৫ শতাংশ নগদ এবং ২.৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির সভাপতিত্ব করেন।

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ ও পর্ষদের পরিচালক এম. এ. কাশেম, আজিম উদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম, মিসেস রেহানা রহমান, মো. আকিকুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম, ড. কাজী মেজবাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন এবং ব্যাংকের উপদেষ্টা জাকির আহমেদ খান।

ব্যাংকের উদ্যোক্তা এবং শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে সভায় অংশ নেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন ২৫তম বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেওয়া শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং ২০১৯ সালে ব্যাংকের পরিচালন ফলাফল এর ওপর আলোচনা করেন।

সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত শেয়ারহোল্ডারদের সর্বসম্মত ভোটে শেয়ারহোল্ডারদের মধ্যে ৭.৫ শতাংশ নগদ এবং ২.৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা এবং ২০১৯ সালে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com