বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

এক বোয়াল ৩১ হাজার টাকা!

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পদ্মা নদীর রাজবাড়ী জেলা অংশে বড় বড় আকারের মাছ পেতে শুরু করেছেন জেলেরা। বুধবার জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় রুই, বাগাইড়সহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ ধরা পড়ার পরছে। এবার আলম শেখ নামের এক জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি বোয়াল মাছ।

বুধবার দুপুরে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ ২৫০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় কেনেন। পরে তিনি ২৬০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, দৌলতদিয়া কুশাহাটা চর এলাকার পদ্মা নদীতে আলম শেখের জালে ধরা পড়া ১২ কেজি ওজনের বোয়াল মাছটি তিনি ২৫০০ টাকা কেজিতে কিনে ২৬০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকায় খুলনার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। এখন নদীতে প্রাই বড় বড় মাছ ধরা পড়ছে। সেসব মাছ তিনিসহ ঘাটের অন্যান্য ব্যবসায়ীরা কিনে সামান্য লাভে ফোনের মাধ্যমে যোগাযোগ করে দেশের বিভিন্নস্থানে বিক্রি করেন।

তিনি আরো জানান, আজ সকালে তিনি একটি ১০ কেজি ওজনের রুই ১৭ হাজার টাকায় কিনে ১৮ হাজার ও ২৫ কেজি ওজনের বাগাইড় ২৫ হাজার টাকায় কিনে ৩০ হাজার টাকায় বিক্রি করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com