বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

খাতুনগঞ্জে পেঁয়াজের কেজিতে কমেছে ১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম পাইকারিতে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। খুচরা বাজারে কমেছে কেজিতে ১০ টাকা। গতকাল বুধবার যেখানে পেঁয়াজ পাইকারিতে কেজি বিক্রি হয়েছিলো ৬৫ থেকে ৭৫ টাকা, সেখানে আজ বৃহস্পতিবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। খুচরা পর্যায়ে গতকাল যে পেঁয়াজ ৮০ টাকা কেজি বিক্রি হয়েছে, আজ তা বিক্রি হচ্ছে ৭০ টাকা।

সরেজমিন পরিদর্শনে খাতুনগঞ্জে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের আড়ত সমূহ ঘুরে দেখা গেছে, প্রতিটি আড়তেই পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। মজুদের বিপরীতে খুব একটা ক্রেতা লক্ষ্য করা যায়নি।

আবদুর রহমান নামের একজন আড়তদার রাইজিংবিডিকে বলেন, ‘আড়তে পেঁয়াজের প্রচুর মজুদ আছে, কোন সংকট নেই, দামও কমতির দিকে। গতকাল যে পেঁয়াজ পাইকারিতে ৭৫ টাকায় বিক্রি হয়েছে, তা আজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। কোন কোন পেঁয়াজ ৫৫ টাকায়ও বিক্রি হচ্ছে।’

খাতুনগঞ্জের সবচেয়ে বড় পেঁয়াজের মার্কেট হামিদ উল্যাহ মার্কেটের ব্যবসায়ী সমিতির সম্পাদক মো. ইদ্রিস রাইজিংবিডিকে জানান, ‘পেঁয়াজের মূল্য এখন কমতির দিকে। গতকাল থেকে আজ পেঁয়াজের মূল্য কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। বাজারে পর্যাপ্ত ক্রেতা নেই। ক্রেতা সংকট থাকলে দাম আরও কমতে পারে। তবে চাহিদা বেড়ে গেলে দাম বাড়তে পারে।’

এদিকে খুচরা বাজারে বৃহস্পতিবার পেঁয়াজের মূল্য কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com