বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পার্লামেন্ট মেম্বারস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : একাদশ জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কমিটির সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী’র সভাপতিত্বে সংসদ ভবনে সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সদস্য এ. বি. এম ফজলে করিম চৌধুরী, ইকবালুর রহিম, এ বি তাজুল ইসলাম, শামসুল হক চৌধুরী, এনামুল হক, আ. স. ম ফিরোজ, কাজী ফিরোজ রশীদ, মনজুর কাদের কোরাইশী, নাহিম রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন রতন, এ এম নাইমুর রহমান, নাসিমুল আলম চৌধুরী, শফিকুল ইসলাম শিমুল, রাজী মোহাম্মদ ফখরুল, নূর মোহাম্মদ, অপরাজিতা হক, নাহিদ ইজাহার খান, আদিবা আনজুম মিতা, খাদিজাতুল আনোয়ারা প্রমুখ অংশ নেন।

কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন অনুষ্ঠান প্রচারের প্রশংসা করে।

আলোচনার শুরুতেই আগের বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সার্বিক উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনায় সদস্যরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরামর্শ দেন।

বিশেষ করে দীর্ঘদিন ধরে আসাদগেট এলাকায় বন্ধ পেট্রোল পাম্প চালু করার উদ্যোগকে স্বাগত জানিয়ে সব সদস্য একমত পোষণ করেন। পেট্রোল পাম্পটি মেম্বারস ক্লাবের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে বলে উল্লেখ করা হয়।

মেম্বারস ক্লাবের সার্বিক উন্নয়নের কার্যক্রম এবং সংসদ সদস্যদের সেবার মান বৃদ্ধির সব কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়।

গণপূর্ত বিভাগের প্রকৌশলীসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com