বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পদ হারাচ্ছেন ১০ কোম্পানির ১৭ পরিচালক

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির ১৭ পরিচালক পদ হারাচ্ছেন। শিগগিরই এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত -উল -ইসলামের নের্তৃত্বাধীন নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ২ জুলাই তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ করা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করা হয়। যেসব পরিচালকের নির্দিষ্ট পরিমাণ শেয়ার নেই তাদেরকে ৪৫ দিনের মধ্যে তা পূরণ করতে বলা হয়েছিল। গত রোববার বিএসইসির বেঁধে দেওয়া সময় শেষ হয়।

বিএসইসি সূত্র মতে, ২২টি কোম্পানির ৬১ জন পরিচালককে ২ শতাংশ শেয়ার ধারণ করতে চিঠি দেয় কমিশন। এর মধ্যে ২৫ জন পরিচালক ২ শতাংশ শেয়ার কিনেছে। ১৮ জন পরিচালক নিজেরাই কোম্পানি পর্ষদ থেকে চলে গেছেন। আর ১০ কোম্পানির ১৭ পরিচালক এখনও পর্ষদে আছেন। তারা বিএসইসির নির্দেশিত শেয়ার ধারণ করতে পারেননি বলে তাদের পদ বাতিল হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রাইজিংবিডিকে জানান, শর্ত প্রতিপালন না করায় তালিকাভুক্ত ১০ কোম্পানির ১৭ পরিচালকের পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। শিগগিরই এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com