বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

এনবিআর চেয়ারম্যানের শুদ্ধাচার পুরস্কার গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের কাছ থেকে এই পুরস্কার নেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চত করে বলেন, শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০২০ এর জন্য সিনিয়র সচিব ও সচিবদের মধ্য হতে সিনিয়র সচিব হিসেবে আবু হেনা মো. রহমাতুল মুনিমকে নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার তিনি পুরস্কার গ্রহণ করেছেন।

সৈয়দ এ মু’মেন বলেন, পুরস্কার গ্রহণ করে এনবিআর চেয়ারম্যান সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত ২ জুলাই শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০২০ এর জন্য এনবিআর চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com