বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : মার্জিন ঋণ দেওয়ার নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) বিএসইসির থেকে নিদর্শনা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজারের নিচে থাকাকালীন মার্চেন্ট ব্যাংক বিনিয়োগকারীদের সর্বোচ্চ ১:১ হারে মার্জিন ঋণ দিতে পারবে। বিনিয়োগকারীর নিজস্ব ১ টাকা বিনিয়োগের বিপরীতে তাকে সর্বোচ্চ ১ টাকা মার্জিন ঋণ দেওয়া যাবে। এছাড়া ৪০০১ থেকে ৫০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৭৫ হারে, ৫০০১ থেকে ৬০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৫০ হারে এবং ৬০০০ এর ওপরে সূচকের ক্ষেত্রে ১:০.২৫ হারে মার্জিন ঋণ দিতে পারবে। আদেশটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, বর্তমানে বিনিয়োগকারীর নিজের ১ টাকা বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ৫০ পয়সা মার্জিন (১:০.৫০) ঋণ দেওয়া যায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com