বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পুঁজিবাজারের জন্য বিশেষ তহবিলে সুদহার কমলো

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বিশেষ তহবিল গঠনে অর্থ সংগ্রহের সুদহার কমানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক হতে রেপো সুবিধার মাধ্যমে এখন থেকে ৪ দশমিক ৭৫ শতাংশে অর্থ সংগ্রহ করতে পারবে ব্যাংকগুলো। এতদিন সুদহার ছিল ৫ শতাংশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এই সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। এদিকে পুঁজিবাজারের ভালো কোম্পানির বন্ড ছাড়তে উৎসাহ দিতে এবং ব্যাংকগুলোর বন্ডে বিনিয়োগ বাড়াতে বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, পুঁজিবাজারে বিশেষ তহবিল গঠনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক হতে রেপো সুবিধার মাধ্যমে অর্থ সংগ্রহের ক্ষেত্রে সুদহার ৫ শতাংশের স্থলে ৪ দশমিক ৭৫ শতাংশ হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com