বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সীমান্ত থেকে ফেরত গেল ৫০০ ট্রাক ভারতীয় পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ সীমান্তে আসার পরেও ফেরত গেল প্রায় ৫০০ ট্রাক পেঁয়াজ। গত ১৪ সেপ্টেম্বর পিয়াজ রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা জারি করার ফলে বাংলাদেশ সীমান্ত থেকে মহারাষ্ট্রে ফিরে গেছে এসব পেঁয়াজ।

সম্প্রতি ফেরত যাওয়া ১২,৫০০ মেট্রিক টনের ওই পিয়াজের আনুমানিক মূল্য ৪১ কোটি রুপি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের হর্টিকালচার প্রোডিউস ইক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (এইচপিইএ) এর সহ-সভাপতি দানিশ শাহ। তিনি জানান, বাংলাদেশের আমদানিকারকদের বরাত অনুযায়ী পিয়াজ ভর্তি ৬৫০ ট্রাক সেদেশের উদ্দেশে রওনা দিয়েছিল। এর মধ্যে ৩৭৫০ টন পিয়াজ ভর্তি ১৫০ ট্রাক বাংলাদেশে প্রবেশের অনুমতি পায়। বাকী ৫০০ ট্রাক নাসিকে ফিরে আসে।’

গত ১৪ সেপ্টেম্বর ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)’ জানায়, এখন থেকে সমস্ত ধরনের পিয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পিয়াজের রপ্তানির ক্ষেত্রে নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বজায় থাকবে।’ এরপর আন্তর্জাতিক সীমান্তে পৌঁছে যাওয়া পিয়াজ ভর্তি ট্রাকগুলি এবং যাদের ‘লেট এক্সপোর্ট অর্ডার’ (এলইও) অনুমতি কেবলমাত্র তাদেরই বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com