বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

এক মাস বন্ধ থাকবে রিং শাইন টেক্সটাইল

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লিমিটেডের কারখানা এক মাস বন্ধ থাকবে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ এর প্রভাবের কারণে বিদেশি ক্রেতাদের কাছ থেকে ক্রমবর্ধমান আদেশ এবং আমদানি করা কাঁচামালের অভাবের কারণে কোম্পানিটির কারখানা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

আগামী ২৬ অক্টোবর কারখানাটি খোলা হবে বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

পুঁজিবাজারে ২০১৯ সালে তালিকাভুক্ত হয় রিং শাইন। কোম্পানির শেয়ার সংখ্যা ৫০ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৩টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১ দশমিক ৫৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৩৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৮ দমমিক শূন্য ৪ শতাংশ শেয়ার আছে।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com