বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

‘পুঁজিবাজারে অটোমেশন আনতে কাজ করছে বিএসইসি’

অর্থনীতি ডেস্ক , নগরকন্ঠ.কম : পুঁজিবাজারকে অটোমেশনের আওতায় আনতে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ‘ই-ভোটিং অ্যান্ড ই-গভর্নেন্স: বাংলাদেশ পারস্পেকটিভ’ শীর্ষক এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান এ কথা বলেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) সেমিনারের আয়োজন করে।

সাইফুর রহমান বলেন, ‘বিএসইসিতেও অটোমেশনের জন্য পুরোদমে কাজ চলছে। শিগগিরই বিএসইসিতে অটোমেশনের মাধ্যমে কাজ পরিচালিত হবে। বাংলাদেশ সরকার আগে থেকেই ই-গভর্নেন্স শুরু করেছে। কিন্তু পুঁজিবাজারে ই-গভর্নেন্স এখনো ঠিকভাবে আসেনি। তবে আগে থেকেই পুঁজিবাজারে ডিজিটালাইজেশন শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান কমিশন ডিজিটাল অটোমেশনের অংশ হিসেবে কোম্পানিগুলোকে ডিজিটাল প্লাটফর্মে এজিএম করার অনুমতি দিয়েছে। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোতে যেমন ই-ভোটিং চালু করেছে বিএসইসি। ভবিষ্যতে পুঁজিবাজারের সব কোম্পানিকে ই-ভোটিংয়ের আওতায় নিয়ে আসা হবে। এতে করে পুঁজিবাজারের সমস্যা কমে আসবে। ’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com