বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ডিএসই-সিএসই‌তে সূচক বেড়েছে

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : সপ্তা‌হের প্রথম কার্য‌দিবস রোববার (০৪ অক্টোবর) সূচ‌কের সামান্য উত্থানে শেষ হয়েছে দে‌শের উভয় পুঁজিবাজারের লেনদেন।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে আগের দিনের চেয়ে লেনদেন বাড়লেও, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। তবে উভয় স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ কোম্পা‌নির শেয়ার ও ইউনিট দর কমেছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৬৭ পয়েন্ট বেড়ে ৪৯৯৭.৯৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৫৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩.২২ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১১২৩.৪৯ ও ১৭০৭.৪৯ পয়েন্টে।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৮৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিন থেকে ১৫ কোটি টাকা বেশি।

দিন শেষে ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪২৯২.০৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৬টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৪টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com