বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ডিএসই-‌সিএসই‌তে সূচক কম‌লেও লেনদেন বে‌ড়ে‌ছে

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : সপ্তা‌হের দ্বিতীয় কার্য‌দিবস সোমবার (০৫ অক্টোবর) সূচ‌কের বড় পতনে শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। ত‌বে উভয় পুঁ‌জিবাজা‌রে সূচক কম‌লেও টাকার পরিমাণে লেনদেন বে‌ড়ে‌ছে। এ‌দিন বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর ক‌মে‌ছে।

ডিএসই ও সিএসই সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।

‌সোমবার প্রধান পুঁ‌জিবাজার ডিএসইর ডিএসইএক্স সূচক ৫১.৩২ পয়েন্ট ক‌মে ৪ হাজার ৯৪৬.৬৭ পয়েন্টে অবস্থান কর‌ছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.২৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২২.২৪ পয়েন্ট কমে যথাক্রমে ১১১২.৭৭ ও ১৬৮৫.২৪ পয়েন্টে অবস্থান কর‌ছে।

এ‌দিন ডিএসইতে টাকার পরিমাণে ৯৬৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ৭৫ কোটি ৯৮ লাখ টাকা বেশি।

দিন শে‌ষে ডিএসইতে ৩৫৭টি ‌কোম্পা‌নির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর ম‌ধ্যে শেয়ার দর বে‌ড়ে‌ছে ৬৫টির, দর কমেছে ২৬৩টির এবং দর অপ‌রিবর্তিত র‌য়ে‌ছে ২৯টি।

অপর শেয়ারবাজার সিএসইর সিএএসপিআই সূচক ১৩৮.৪৪ পয়েন্ট কমে ১৪১৪৬.৮৩ পয়েন্টে অবস্থান কর‌ছে। এদিন সিএসইতে ২৮০টি কোম্পা‌নির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর ম‌ধ্যে শেয়ার দর বেড়েছে ৬২টির, দর কমেছে ১৯০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮টির। দর। ‌দিন শে‌ষে সিএসইতে ৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com