বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে।
নতুন তারিখ অনুযায়ী কোম্পানিটির আগামী ১১ অক্টোবর (রোববার) বিকেল ৩টায় একটি ও ৩টা ৪৫ মিনিটে আরেকটি পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি গত ৪ অক্টোবর বিকেল ৩টা ও ৩টা ১৫ মিনিটে পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল। কিন্তু অনিবার্য কারণে কোম্পানিটি তাদের পর্ষদ সভা স্থগিত করে।
সভায় মিরাকল ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় প্রান্তিক (৩১ ডিসেম্বর, ২০১৯) ও তৃতীয় প্রান্তিক (৩১ মার্চ, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
নগরকন্ঠ.কম/এআর