বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিদেশি বিনিয়োগ আনতে সুযোগ সুবিধা দিতে হবে

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেছেন, পুঁজিবাজারকে ভাল অবস্থানে রাখতে হলে প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। আর বিদেশি বিনিয়োগ আনতে সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা নিতে হবে। প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেলেই উন্নত রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন হবে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত ‘ডিলিংস উইথ ইনভেস্টর’ শীর্ষক ওয়েবিনারে সভাপতিত্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা ( সিএফও) আব্দুল মতিন পাটোয়ারী।

ইউনুসুর রহমান বলেন, পুঁজিবাজারকে আরো এগিয়ে নেয়ার জন্য, বিএসইসি চেয়ারম্যানকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। বাজারকে এগিয়ে নিতে হলে সবার সাথে সমন্বয় করতে হবে।

তিনি বলেন, পুঁজিবাজার ভালো করার জন্য শতভাগের ৫০ ভাগই গভর্নেন্স এর প্রতি লক্ষ্য রাখতে হবে। খারাপ কাজ করলে তার শাস্তি পেতে হবে। ভালো কাজ করলে তার জন্য ধন্যবাদ পেলেই বাজার ভালো হবে।

ডিএসই চেয়ারম্যান বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে হবে। বিএসইসি, স্টক এক্সচেঞ্জ, ট্রেকহোল্ডার সবারই দায়িত্ব আছে। সবাইকে বিনিয়োগকারীদের প্রতি সংবেদনশীল হতে হবে। কাস্টমার/বিনিয়োগকারীদের সন্তুষ্টি অত্যন্ত জরুরি। বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্সিয়াল ডিভিশনের সাথে সমন্বয় করে কমিটি নতুন করে তৈরি করা যেতে পারে। প্রতি মাসে সেই কমিটি একবার বৈঠক করতে পারে। বিদেশি কোম্পানি দেশে ব্যবসা করতে আসলে স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত হতে হবে। এরকম একটা উদ্যোগ নেয়া যেতে পারে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com