বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিনিয়োগকারীদের সুরক্ষিত থাকতে সচেতনতা বাড়াতে হবে

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার খোন্দকার কামালউজ্জামান বলেছেন, শেয়ারবাজারে বিনিয়াগ করে অনেক সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনকি অনেকে তাদের নিজের পুঁজিও হারিয়ে সর্বহারা হয়েছেন। তাই এ শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষিত থাকতে সচেতনতা বাড়াতে হবে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে সিডিবিএল আয়োজিত ‘বিনিয়োগকারীদের সচেতন করা সেবা সম্পর্কে সিডিবিএলের ভূমিকা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের (সিডিবিএল) চেয়ারম্যান শেখ কবির হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শুভ্র কান্তি চৌধুরী, এফসিএ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিডিবিএলের চীফ টেকনোলজি অফিসার মোহাম্মদ আব্দুল মোতালেব।

খোন্দকার কামালউজ্জামান বলেন, বিনিয়োগকারীদের সুরক্ষা বৃদ্ধি করতে বিএসইসি ও সিডিবিএল এক সাথে কাজ করে যাচ্ছে। যাতে কোন বিনিয়োগকারী বিনিয়োগ হারিয়ে সর্বহারা না হয়ে যায়।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেয়ারবাজারে বিও অ্যাকাউন্ট সম্পর্কে সকল তথ্য বিনিয়োগকারীদের জানতে হবে। কখন কি শেয়ার ক্রয়-বিক্রয় হচ্ছে তা সম্পর্কে ব্রোকার হাউজের গিয়ে সঠিক তথ্য জানতে পারেন বলে অনেক বিনিয়াগকারী অভিযোগ করেছেন। তাই বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট সঠিকভাবে হালনাগাদ করে রাখতে শেয়ার ক্রয়-বিক্রয় সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে বিনিয়াগকারীরা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com