বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : পুঁজিবাজারে বিমাখাতে তালিকাভুক্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত ১১ অক্টোবর কোম্পানিটির দেওয়া নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। একইসঙ্গে কোম্পানিটি ডিভিডেন্ট ওয়ারেন্টের মাধ্যমে নগদ লভ্যাংশও ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
আর যাদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশ পৌঁছায়নি, তাদের লভ্যাংশ বিও আইডির ঠিকানায় পাঠানো হয়েছে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
নগরকন্ঠ.কম/এআর