বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ফের সিএসই’র সিআরও হলেন শামসুর রহমান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শামসুর রহমান। দ্বিতীয় মেয়াদে আরো ৩ বছরের জন্য তিনি এ পদে নিয়োগ পেলেন।

সিএসইর প্রস্তাবের প্রেক্ষিতে সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শামসুর রহমানকে আগামী ৩ বছরের জন্য সিআরও পদে পুনঃনিয়েগের অনুমোদন দিয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শামসুর রহমান সিএসইতে উপ-মহাব্যবস্থাপক ও কর্পোরেট ফাইন্যান্স বিভাগের প্রধান হিসেবে ২০১১ সালে চাকরিতে যোগদান করেন। এরপরে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ভারপ্রাপ্ত সিআরও হিসেবে দায়িত্ব পালন করেন। আর ২০১৭ সালে সিএসইর সিআরও হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ পান।

তিনি দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশের (আইসিএমএবি) ফেলো সদস্য।

সিএসইতে যোগদানের আগে শামসুর রহমান ব্র্যাক ইন্টারন্যাশনালে হেড অব ইন্টারনাল অডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা সিটি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com