বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ইউসিবি ক্যাপিটালের এমডিকে শুনানিতে ডেকেছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিনিয়োগকারীদের বিমা খাতের ২০ কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দেওয়ার ঘটনায় ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশাকে শুনানির জন্য ডেকেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় তাকে এ বিষয়ে শুনানির জন্য বিএসইসির কার্যালয়ে ডাকা হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বিমা খাতের ২০ কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পুরো শেয়ারবাজারে গুজব ছড়িয়ে পড়ে বিমা খাতের কোম্পানিতে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিএসইসি। এর ফলে গত সোমবার (১২ অক্টোবর) শেয়ারবাজারে বড় নেতিবাচক প্রভাব পড়ে। এতে বিমা খাত নিয়ে এমন গুজব বাজারে ছড়ানোর পরেই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সবাই বিমা কোম্পানির শেয়ার বিক্রি করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এক পর্যায়ে পুরো বিমা খাতের শেয়ার ক্রেতা শূন্য হয়ে পড়ে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে বলেন, ‘ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশাকে শুনানির জন্য ডাকা হয়েছে। আর বিএসইসি বিমা খাতের শেয়ারে মার্জিন ঋণ বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়নি এবং চিন্তাভাবনাও করেনি।’

এদিকে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা বলেন, ‘বিএসইসি আমাকে শুনানিতে ডেকেছে- এ বিষয়টি আমার জানা নেই।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com