বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পুঁজিবাজারে বিনিয়োগ অব্যাহত রাখবে রাষ্ট্রায়ত্ত ৫ প্রতিষ্ঠান

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : পুঁজিবাজারের উন্নয়নে বৈঠক করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকসহ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান অর্থ কর্মকর্তারা (সিএফও)।

বৈঠকে উপস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সিএফওরা শেয়ারবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া পুঁজিবাজারের উন্নয়নে বিনিয়োগের ধারা অব্যাহত রাখবেন বলে জানান।

বুধবার (১৪ অক্টোবর) জনতা ব্যাংকে প্রতিষ্ঠানটির সিএফও একেএম শরীয়ত উল্লাহর নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ অক্টোবর বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন রাষ্ট্রায়ত্ত ৫ প্রতিষ্ঠানের সিএফওদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

এছাড়া বৈঠকে বিনিয়োগ বাড়ানোর জন্য ৫টি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় জনতা ব্যাংকের সিএফও একেএম শরীয়ত উল্লাহকে। তিনি আগামী ২-৩ মাস সমন্বয় করে বিনিয়োগ বাড়ানোর জন্য সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এরপরে পর্যায়ক্রমে অন্যরা এ দায়িত্ব পালন করবেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com