বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি তাদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলো তাদের সমাপ্ত হিসাব বছর এবং প্রান্তিকের প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইল, গ্লোবাল ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, রহিম টেক্সটাইল, ম্যাকসন স্পিনিং, ডেসকো, রানার অটোমোবাইলস এবং কুইনসাউথ টেক্সটাইলের বোর্ড সভায় সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
এছাড়া আইপিডিসি, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্সের বোর্ড সভায় তৃতীয় প্রান্তিক বা ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
২০ অক্টোবর: বিকেল ৩টায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের, বিকেল ৪টায় প্রগতি ইন্স্যুরেন্সের সভা অনুষ্ঠিত হবে।
২১ অক্টোবর: দুপুর পৌনে ৩টায় রানার অটোমোবাইলসের, বিকেল ৩টায় আইপিডিসির, বিকেল ৩টায় গ্লোবাল ইন্স্যুরেন্সের সভা অনুষ্ঠিত হবে।
২২ অক্টোবর: বিকেল পৌনে ৪টায় রহিম টেক্সটাইলের, পৌনে ৩টায় ম্যাকসন স্পিনিংয়ের, বিকেল ৪টায় ডেসকোর সভা অনুষ্ঠিত হবে।
২৭ অক্টোবর: বিকেল সাড়ে ৩টায় আনোয়ার গ্যালভানাইজিংয়ের সভা অনুষ্ঠিত হবে।
২৮ অক্টোবর: বিকেল ৪টায় কুইনসাউথ টেক্সটাইলের সভা অনুষ্ঠিত হবে।
২৯ অক্টোবর: বিকেল ৩টায় সোনারগাঁও টেক্সটাইলের সভা অনুষ্ঠিত হবে।
নগরকন্ঠ.কম/এআর