বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২৩৩৩ টাকা

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের মধ্যেই আবারও স্বর্ণের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও ২২, ২১ ও ১৮- এই তিন মানের স্বর্ণের ভরিপ্রতি দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৩৩৩ টাকা। ফলে বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভা‌লো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের স্ব‌র্ণের ভ‌রির দাম পড়বে ৭৬ হাজার ৩৪১ টাকা।

বুধবার নতুন এই দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। নতুন এই দাম বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন তারা।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বা‌ড়ি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৩৪১ টাকা। যা বুধবার পর্যন্ত বিক্রি হয়েছে ৭৪ হাজার ৮ টাকায়।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ৭৩ হাজার ১৯২ টাকায়। যা বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছিল ৭০ হাজার ৮৫৯ টাকায়।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি কিনতে লাগবে ৬৪ হাজার ৪৪৪ টাকা। যা বুধবার ৬২ হাজার ১১১ টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ৫৪ হাজার ১২১ টাকায়। এই মানের স্বর্ণ বুধবার বিক্রি হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকায়।

তবে রুপা বিক্রি হবে আগের দামেই। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে এক হাজার ৫১৬ টাকা।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com