বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

এসআইবিএল`র ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দুই দিনব্যাপী তৃতীয় প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন রোববার (১৮ অক্টোবর) শেষ হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, সিরাজুল হক, সামছুল হক এবং কোম্পানি সচিব আব্দুল হান্নান খান ও মানবসম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল ফারুক।

ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত সম্মেলনে এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা এবং শাখা ব্যবস্থাপকরা তাদের ব্যবসায়িক সাফল্য তুলে ধরেন। ব্যবসায়িক সম্মেলনে গত নয় মাসে অর্জিত ব্যাংকের লক্ষ্যমাত্রার বিশ্লেষণ এবং আগামী তিন মাসে লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com