বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

স্বপ্ন’তে আলুর কেজি ৩০ টাকা

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : আলুর উচ্চ দামে বিপাকে ভোক্তারা। বাজারে আলু ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হলে স্বপ্ন’তে বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে ক্রেতারা এই দামে আলু কিনতে পারছেন। এছাড়া, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়।

স্বপ্নের হেড অব বিজনেস মাহাদী ফয়সাল এ বিষয়ে বলেন, ‘সর্বনিম্ন ৩০০ টাকার অন্যান্য পণ্যের বাজার করলেই প্রত্যেক ক্রেতা প্রতি কেজি আলু ৩০ টাকা ও পেঁয়াজ ৭৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি করে ক্রয় করতে পারবেন। এই অফারটি স্টক শেষ না হওয়া পর্যন্ত চলবে। আর মজুতদাররা যাতে পুনরায় বিক্রির উদ্দেশ্যে কিনে নিয়ে যেতে না পারেন সেজন্যই মূলত এই শর্ত। আমাদের ই-কমার্স সাইট (স্বপ্ন ডট কম) থেকেও এই অর্ডার দেওয়া যাবে।’

উল্লেখ্য, বাজারে আলু ও পেঁয়াজের দাম এখন অনেকটা লাগামহীন। মাত্র এক মাসের ব্যবধানে খুচরা বাজারে আলু ও পেঁয়াজের দাম উদ্বেগজনক হারে বেড়েছে। এরপর বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারিভাবে আলুর দামও নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু তারপরও খোলাবাজারে নির্ধারিত দামের থেকেও বেশিতে আলু বিক্রি হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com