বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ অক্টোবর) সূচক সামান্য কমেলেও লেনদেন বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ৬৮ পয়েন্ট কমে ১ হাজার ৬৯২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণে দাঁড়িয়েছে ১ হাজার ২৯ কোটি ৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৫৫ কোটি ২৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে ১০৬টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৪ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৮ হাজার ৪২৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৯টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫১ লাখ টাকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com